নজর বিডি

বাংলাদেশে সকল ধর্মীয় উৎসব ভয়হীন আনন্দময় পরিবেশে পালিত হবে- শারমীন এস মুরশিদ

ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৫:
শারদীয় দুর্গাপূজা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যমূলক পরিবেশ বজায় রেখে সম্পন্ন করতে সমাজের সকল ধর্ম-বর্ণ-গোত্রের নাগরিকদের মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান তিনি।

মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, “নতুন বাংলাদেশে সকল ধর্মীয় উৎসবই ভয়হীন আনন্দময় পরিবেশে পালিত হবে।”

এসময় ভক্তদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন যে পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দও উপস্থিত থেকে উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শারমীন এস মুরশিদ জানান, প্রতিটি পূজা মণ্ডপে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে “সহায়তা ডেস্ক” চালু করা হয়েছে। সারাদেশে দুর্গাপূজা উদযাপনে দায়িত্ব পালনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১ লাখ ৬৪ হাজার ৫২৪ জন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৯ হাজার ৩৫৩ জনসহ মোট ১ লাখ ৭৩ হাজার ৮৭৭ জন নিয়োজিত আছেন।

জরুরি প্রয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের টোল-ফ্রি হটলাইন ১০৯৮ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হটলাইন ১০৯ সার্বক্ষণিক চালু থাকবে। এছাড়া কন্ট্রোল রুমের নাম্বারও খোলা আছে:
? ১০৮১ ৮২১১৭৬৩,
? ০১৯২০ ৯৫০১৫২,
? ০১৭৪ ৯৮১৯৪২২,
? ০১৭১১০৫৯৮০৭,
? ০১৯৫৮১৯৩২৪১।

অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্যও নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, “সকল ধর্ম-বর্ণ-গোত্রের মানুষ একসাথে বসবাস করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে—এটাই আমাদের অঙ্গীকার।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বাংলাদেশে সকল ধর্মীয় উৎসব ভয়হীন আনন্দময় পরিবেশে পালিত হবে- শারমীন এস মুরশিদ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

featured Image

ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৫:
শারদীয় দুর্গাপূজা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যমূলক পরিবেশ বজায় রেখে সম্পন্ন করতে সমাজের সকল ধর্ম-বর্ণ-গোত্রের নাগরিকদের মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান তিনি।

মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, “নতুন বাংলাদেশে সকল ধর্মীয় উৎসবই ভয়হীন আনন্দময় পরিবেশে পালিত হবে।”

এসময় ভক্তদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন যে পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দও উপস্থিত থেকে উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শারমীন এস মুরশিদ জানান, প্রতিটি পূজা মণ্ডপে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে “সহায়তা ডেস্ক” চালু করা হয়েছে। সারাদেশে দুর্গাপূজা উদযাপনে দায়িত্ব পালনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১ লাখ ৬৪ হাজার ৫২৪ জন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৯ হাজার ৩৫৩ জনসহ মোট ১ লাখ ৭৩ হাজার ৮৭৭ জন নিয়োজিত আছেন।

জরুরি প্রয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের টোল-ফ্রি হটলাইন ১০৯৮ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হটলাইন ১০৯ সার্বক্ষণিক চালু থাকবে। এছাড়া কন্ট্রোল রুমের নাম্বারও খোলা আছে:
? ১০৮১ ৮২১১৭৬৩,
? ০১৯২০ ৯৫০১৫২,
? ০১৭৪ ৯৮১৯৪২২,
? ০১৭১১০৫৯৮০৭,
? ০১৯৫৮১৯৩২৪১।

অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্যও নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, “সকল ধর্ম-বর্ণ-গোত্রের মানুষ একসাথে বসবাস করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে—এটাই আমাদের অঙ্গীকার।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত