কোনো হতাহতের খবর নেই, ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।
ঢাকা (৬ অক্টোবর ২০২৫) — আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ১২টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সেনাবাহিনীও আগুন নেভানোর কাজে সহযোগিতা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিস জোন–৪-এর উপপরিচালক মো. আলাউদ্দিন বলেন,
“বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, আর বিকেল ৪টা ৭ মিনিটে পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।”
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সময়মতো ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন