দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমরাহ পালনের প্রক্রিয়া আরও সহজ ও সুলভ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০–এর আওতায় ধর্মীয় পর্যটন খাতকে সম্প্রসারণ ও উন্নত সেবা প্রদানের প্রচেষ্টার অংশ।
মন্ত্রণালয় বলেছে, এই সুবিধার আওতায় আসছে ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কাজের ভিসা এবং অন্যান্য সব ধরনের ভিসা। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের সব প্রান্তের মুসলমানদের শান্তিপূর্ণ ও সহজভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের সুযোগ সৃষ্টি হলো।
এছাড়া হজ মন্ত্রণালয় ‘নুসুক’ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্মের কথাও জানিয়েছে। এই অ্যাপ ব্যবহার করে সরাসরি ওমরাহ পালনে প্যাকেজ বেছে নেওয়া, অনুমতি নেওয়া এবং অন্যান্য সেবা পাওয়া যাবে। সময়সূচিও ইচ্ছেমতো নির্ধারণ করা যাবে।
মন্ত্রণালয় জানিয়েছে, দুই পবিত্র মসজিদের খাদেম ও যুবরাজের নির্দেশনায় নেওয়া এই পদক্ষেপের লক্ষ্য হলো মুসলিমদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে উন্নত সেবা নিশ্চিত করা।
আপনার মতামত লিখুন