ঢাকা, ০৭ অক্টোবর ২০২৫:
বিশ্ব শিক্ষক দিবস–২০২৫ উপলক্ষে বাংলাদেশের গুণী শিক্ষকদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে ‘সিনিয়র মাদরাসা শিক্ষক’ ক্যাটাগরিতে গুণী শিক্ষকের রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন উত্তরার তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন।
রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ, ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ড. সুসান ভাইজ, এবং ICESCO (Islamic World Educational, Scientific and Cultural Organization)-এর মহাপরিচালক ড. সালিম এম. আলমালিক।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, নেতৃত্ব এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. আব্দুল্লাহ আল মামুন এ সম্মাননা লাভ করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন