স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক এবং স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন,
“অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে গবেষণার অন্যতম অগ্রদূত। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে তার গঠনমূলক ও বাস্তবসম্মত প্রস্তাবনাগুলো আজও অত্যন্ত প্রাসঙ্গিক।”
তিনি আরও বলেন,
“অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় সরকার ও সমবায় বিষয়ে একজন লব্ধপ্রতিষ্ঠ গবেষক ও লেখক ছিলেন। তিনি সারা জীবন দেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা এবং গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় নিবেদিত ছিলেন।”
স্থানীয় সরকার ও রাজনীতি বিষয়ে বাংলা ও ইংরেজি মিলিয়ে তার রচিত প্রায় ২০টি গ্রন্থ এবং দেশি-বিদেশি জার্নাল ও পত্রপত্রিকায় প্রকাশিত অসংখ্য প্রবন্ধ যুগের পর যুগ জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক তোফায়েল আহমেদ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর বাংলাদেশে স্থানীয় শাসন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে দেশ একজন সৎ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ গবেষককে হারাল বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক তোফায়েল আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন