রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় কসমিক ফার্মা কেমিক্যাল গোডাউন ও সর্দার গার্মেন্টস–এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে কাজ করার জন্য।
তিনি বলেন,
“সর্বশেষ তথ্যমতে আগুন বেড়ে যাওয়ার আশঙ্কা নেই। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত তদন্তের পর জানা যাবে।”
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা সহায়তা করছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় দেখা গেছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন