বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে প্রাইভেট কারের ধাক্কায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহত ।
গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আইরিন নুপুর (৩৩) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কার পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটির পেছনের চাকা আইরিনের পায়ের ওপর দিয়ে চলে যায়।এর আগে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার পর শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইসলামিক বিশ্ববিদ্যালয়, জাতিয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি সড়কটি অত্যন্ত ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ। প্রতিদিন শত শত শিক্ষার্থী সেখানে প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হন। তারা দ্রুত ওই এলাকায় একটি ওভারব্রিজ নির্মাণ অথবা নিরাপদ পারাপারের বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,
“আমি বর্তমানে একটি সাইট ভিজিটে আছি। এখানে নেটওয়ার্ক থাকে না, আপনি একটু পরে ফোন করেন।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন