নজর বিডি
প্রকাশ : সোমবার, ২০ অক্টোবর ২০২৫

বাংলাদেশ-কুয়েত প্রথম রাজনৈতিক সংলাপ ঢাকায় অনুষ্ঠিত

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে প্রথম রাজনৈতিক সংলাপ রোববার (১৯ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নাজরুল ইসলাম এবং কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামীহ ইসা জোহার হায়াত নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন।

সংলাপে দুই দেশ রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জনশক্তি, উন্নয়ন ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে একমত পোষণ করে। পাশাপাশি সিদ্ধান্ত হয়, এ সংলাপ প্রতি দুই বছর অন্তর ঢাকা ও কুয়েতে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

উভয় পক্ষ প্রতিরক্ষা, প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে জ্বালানি, অবকাঠামো, আইসিটি, খাদ্য নিরাপত্তা ও হালাল খাতকে অগ্রাধিকার দেয়। বাংলাদেশ কুয়েতি বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কে বিনিয়োগের আহ্বান জানায়।

দুই দেশ কুয়েত ফান্ডের সহায়তায় চলমান উন্নয়ন প্রকল্পে সন্তুষ্টি প্রকাশ করে এবং নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সহনশীল অবকাঠামো ও বিমান সংযোগে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করে। এছাড়া শিক্ষা ও সংস্কৃতি খাতে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতৈক্য হয়।

বাংলাদেশ রোহিঙ্গা সংকটে কুয়েতের মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

উভয় দেশ জাতিসংঘ ও ওআইসি’র মতো বহুপাক্ষিক ফোরামে পরস্পরের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করে।

সফরকালে কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামীহ ইসা জোহার হায়াত পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বাংলাদেশ-কুয়েত প্রথম রাজনৈতিক সংলাপ ঢাকায় অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত