বুধবার সকাল থেকে ৮১ ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে আশুলিয়ার জামগড়া আর্মি ক্যাম্পের আয়োজনে গ্রামীণ সামাজিক কনভেনশন হলে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সাভার সেনানিবাস থেকে আগত ৬ বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ২০ সদস্যের একটি মেডিকেল টিম দিনব্যাপী চক্ষু, চর্ম, গাইনী, মেডিসিনসহ বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা দেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, শিল্পাঞ্চলে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের সময় দেখা যায়, বহু গরিব, কর্মহীন ও ভাসমান মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাই মানবিক সহায়তার অংশ হিসেবে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নবম পদাতিক ডিভিশনের সট-লেফটেন্যান্ট কর্ণেল মো. সজীবুল ইসলাম।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন