নজর বিডি

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি-ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি। প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে তুলনা করলে তা স্পষ্টভাবে বোঝা যায়। তিনি বলেন, “এদেশে সাম্প্রদায়িক সংঘাত নেই বললেই চলে। যেসব সংঘাত হয়, তার অধিকাংশই রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে নয়।”

শনিবার (১ নভেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ বলেন, “আমরা ছোটবেলা থেকে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বড় হয়েছি, পড়াশোনা করেছি, চাকরি করেছি। মুক্তিযুদ্ধে আমরা একসাথে যুদ্ধ করেছি, চব্বিশের জুলাই বিপ্লবেও একসাথে স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছি।”

তিনি বলেন, “বাংলাদেশ আমাদের সবার দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী— সবার সমান অধিকার রয়েছে। রাষ্ট্রের দায়িত্ব হলো সেই অধিকার রক্ষা করা, যাতে কেউ ক্ষুন্ন করতে না পারে। সরকার সে দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছে।”

সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, “যে দেশে সম্প্রদায়ভিত্তিক সংঘাত হয়, সে দেশ কখনো উন্নত হতে পারে না। বিদেশি বিনিয়োগ বা পর্যটনও সেসব দেশে টিকে না। দেশের উন্নয়নের জন্য আমাদের ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে।”

তিনি লালমনিরহাটকে সম্প্রীতির উর্বর ভূমি উল্লেখ করে বলেন, “এখানে মসজিদ, মন্দির, গির্জা— কোথাও কোনো বিরোধ বা বিবাদ নেই। এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আরও সুদৃঢ় করতে হবে।”

ড. খালিদ সামাজিক সমস্যা নিরসনেও সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “মাদকাসক্তি, কিশোর গ্যাংসহ সামাজিক অবক্ষয় রোধে ঐক্যবদ্ধ পদক্ষেপ প্রয়োজন।”

আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এমন প্রতিনিধি বেছে নিন যিনি লালমনিরহাটকে সত্যিকারের উন্নয়নের পথে নিতে পারেন। অভিযোগ নয়, আমরা কাজ দেখতে চাই।”

তিনি হাদীস উদ্ধৃত করে বলেন, “রাসুলুল্লাহ (সা.) যুদ্ধকালেও নারী, শিশু ও উপাসনালয়ে অবস্থানরত ব্যক্তিদের ক্ষতি করতে নিষেধ করেছেন। এ সমরনীতিই সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বোচ্চ উদাহরণ।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মো. হাবিবুর রহমান এবং মিডিয়া ব্যক্তিত্ব এইচ এম বরকতুল্লাহ প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি-ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত