নজর বিডি
প্রকাশ : রোববার, ০২ নভেম্বর ২০২৫

জাকির নায়েক ইস্যুতে ভারতের বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে: মুখপাত্র

ভারতীয় ধর্মপ্রচারক, লেখক ও বক্তা ডা. জাকির নায়েককে নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বক্তব্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে বলে জানিয়েছেন মুখপাত্র এস এম মাহবুবুল আলম।

রোববার (২ নভেম্বর) দুপুরে তিনি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সম্প্রতি সংবাদমাধ্যমে খবর এসেছে, আগামী ২৮ নভেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসতে পারেন ডা. জাকির নায়েক। জানা গেছে, তিনি এ সময় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আহ্বান জানিয়েছেন, জাকির নায়েক যদি বাংলাদেশে আসেন, তবে তার বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম বলেন, “আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।”

তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি নীরব থাকলেও, তারা কেন এখন জাকির নায়েক ইস্যুতে এমন সক্রিয় ভূমিকা নিচ্ছে।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “জাকির নায়েক পলাতক; তিনি ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগ দূর করবে।”

এর আগে ২৮ অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, জাকির নায়েকের সফর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। আমি এরকম কিছু শুনিনি।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জাকির নায়েক ইস্যুতে ভারতের বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে: মুখপাত্র

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫

featured Image

ভারতীয় ধর্মপ্রচারক, লেখক ও বক্তা ডা. জাকির নায়েককে নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বক্তব্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে বলে জানিয়েছেন মুখপাত্র এস এম মাহবুবুল আলম।

রোববার (২ নভেম্বর) দুপুরে তিনি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সম্প্রতি সংবাদমাধ্যমে খবর এসেছে, আগামী ২৮ নভেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসতে পারেন ডা. জাকির নায়েক। জানা গেছে, তিনি এ সময় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আহ্বান জানিয়েছেন, জাকির নায়েক যদি বাংলাদেশে আসেন, তবে তার বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম বলেন, “আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।”

তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি নীরব থাকলেও, তারা কেন এখন জাকির নায়েক ইস্যুতে এমন সক্রিয় ভূমিকা নিচ্ছে।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “জাকির নায়েক পলাতক; তিনি ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগ দূর করবে।”

এর আগে ২৮ অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, জাকির নায়েকের সফর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। আমি এরকম কিছু শুনিনি।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত