“আগে ঘেরের সঠিক ব্যবস্থাপনা জানতাম না। এখন মৎস্য অফিসের পরামর্শ মেনে চলছি। নিয়মিত পানি পরীক্ষা, ঘেরের গভীরতা বৃদ্ধি, ভালো মানের পিএল, মানসম্মত ফিড ব্যবহার ও নিয়মিত পরিচর্যা করাই আমার সাফল্যের মূল রহস্য।”এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান বলেন,
“মারুফ সরদার একজন অত্যন্ত পরিশ্রমী চাষি। তিনি নিয়মিত অফিসে এসে পরামর্শ নেন। তাকে মাছ চাষের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ বছর তিনি একটি দুই দিনের ও একটি পাঁচ দিনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তার সাফল্য অন্য চাষিদের জন্য অনুপ্রেরণা।”বর্তমানে মারুফ সরদারের ঘের স্থানীয় চাষিদের কাছে এক নমুনা ঘের হিসেবে পরিচিত। তার সাফল্যের গল্প এখন রুদাঘরা ও আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছে। অন্য চাষিরাও তার পথ অনুসরণ করে আধুনিক পদ্ধতিতে গলদা চাষে আগ্রহী হচ্ছেন। ডুমুরিয়ার মাটি ও পানির সঙ্গে সামঞ্জস্য রেখে গলদা চাষে এভাবে এগিয়ে চলেছেন মারুফ সরদার — যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। মারুফ সরদারের সাফল্য প্রমাণ করে — সঠিক পরামর্শ, আধুনিক পদ্ধতি ও পরিশ্রম থাকলে গ্রামের মানুষও হতে পারেন সফল উদ্যোক্তা।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন