নজর বিডি

বিএনপির মনোনয়ন পেয়ে মিল্টন সর্বপ্রথম ছুটে গেলেন প্রতিদ্বন্দ্বী মামুন হাসানের বাসায়

“আমরা একে অপরের সহযোদ্ধা, ধানের শীষ বিজয়ের জন্য সবাইকে সঙ্গে চাই”—মনোনয়ন পাওয়ার পর প্রতিদ্বন্দ্বীর পরিবারকে শুভেচ্ছা জানালেন মিল্টন

ঢাকা-১৫ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র দুই হেভিওয়েট নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

মনোনয়ন পাওয়ার পরপরই মিল্টন সর্বপ্রথম ছুটে যান নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মামুন হাসানের বাসায়। যদিও মামুন হাসানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়নি, তিনি তাঁর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় মিল্টন বলেন,

“আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমাদের মাঝে কোনো ভেদাভেদ দেখতে চাই না। আমরা একে অপরের সহযোদ্ধা হিসেবে বিএনপির দুঃসময়ে একসাথে রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আমি বিএনপির প্রতিনিধি হিসেবে কাজ করব। জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন,

“আমরা একে অপরকে সহযোগিতা করব। আমি সবাইকে নিয়ে মাঠে নামব, মানুষের দ্বারে যাব। কাউকে কোনো উসকানিমূলক কথা না বলার আহ্বান জানাই। আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হব।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিএনপির মনোনয়ন পেয়ে মিল্টন সর্বপ্রথম ছুটে গেলেন প্রতিদ্বন্দ্বী মামুন হাসানের বাসায়

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫

featured Image

“আমরা একে অপরের সহযোদ্ধা, ধানের শীষ বিজয়ের জন্য সবাইকে সঙ্গে চাই”—মনোনয়ন পাওয়ার পর প্রতিদ্বন্দ্বীর পরিবারকে শুভেচ্ছা জানালেন মিল্টন

ঢাকা-১৫ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র দুই হেভিওয়েট নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

মনোনয়ন পাওয়ার পরপরই মিল্টন সর্বপ্রথম ছুটে যান নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মামুন হাসানের বাসায়। যদিও মামুন হাসানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়নি, তিনি তাঁর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় মিল্টন বলেন,

“আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমাদের মাঝে কোনো ভেদাভেদ দেখতে চাই না। আমরা একে অপরের সহযোদ্ধা হিসেবে বিএনপির দুঃসময়ে একসাথে রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আমি বিএনপির প্রতিনিধি হিসেবে কাজ করব। জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন,

“আমরা একে অপরকে সহযোগিতা করব। আমি সবাইকে নিয়ে মাঠে নামব, মানুষের দ্বারে যাব। কাউকে কোনো উসকানিমূলক কথা না বলার আহ্বান জানাই। আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হব।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত