নজর বিডি

জাহানারার অভিযোগ ‘ভিত্তিহীন’, পাল্টা প্রতিক্রিয়া মঞ্জুরুল ইসলাম মঞ্জুর

তদন্তে নামছে বিসিবি.... বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগে কাঁপছে দেশের ক্রিকেট অঙ্গন।     স্টাফ রিপোর্টার: গাজী মো: নিয়ামুল সজিব সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। তবে অভিযোগকে সম্পূর্ণ ‘মিথ্যা ও মনগড়া’ বলে দাবি করেছেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু। বর্তমানে চীনে অবস্থানরত মঞ্জুরুল ইসলাম শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, “সবই মিথ্যা। আপনি চাইলে দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমি যেকোনো সময় দেশে এসে তদন্ত কমিটির সামনে বসতে প্রস্তুত। আমার স্ত্রী ও কন্যা আছে, সন্তানের কসম— আমি এমন কিছু করিনি। যদি প্রমাণ হয়, আমি শাস্তি মাথা পেতে নেব; কিন্তু যদি না হয়, তাহলে আমার কোনো অভিযোগ থাকবে না।” এর আগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা আলম চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। তিনি জানান, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম তার প্রতি অনৈতিক আচরণ করেছিলেন। জাহানারার ভাষায়, “উনি আমার কাছে এসে কাঁধে হাত দিয়ে বললেন— ‘তোর পিরিয়ডের কত দিন চলছে? শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে।’” সাবেক অধিনায়িকা আরও জানান, বিষয়টি তিনি একাধিকবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের প্রধান শফিউল আলম নাদেলসহ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তবে তাতে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনার পর বিসিবি দ্রুত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। শুক্রবার (৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, “বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক এক সদস্যের পক্ষ থেকে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ বিসিবি গভীরভাবে লক্ষ্য করেছে। যেহেতু বিষয়টি সংবেদনশীল, তাই অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বিসিবির বিবৃতিতে আরও জানানো হয়, কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় সুপারিশ জমা দিতে বলা হয়েছে। এদিকে জাহানারার অভিযোগ এবং মঞ্জুরুলের পাল্টা বক্তব্যে নারী ক্রিকেটে দীর্ঘদিনের গোপন উত্তেজনা নতুন করে সামনে এসেছে। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা— তদন্ত কমিটি দ্রুত এবং স্বচ্ছভাবে সত্য উদঘাটন করবে।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জাহানারার অভিযোগ ‘ভিত্তিহীন’, পাল্টা প্রতিক্রিয়া মঞ্জুরুল ইসলাম মঞ্জুর

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত