নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

নেতানিয়াহুসহ ৩৭ ইসরায়েলি শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তার সরকারের ৩৭ জন শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

শুক্রবার (৭ নভেম্বর) দেশটির বৃহত্তম শহর ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন বিষয়টি নিশ্চিত করেছে।

নেতানিয়াহুর পাশাপাশি যেসব ইসরায়েলি নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—

  • ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ

  • জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর

  • স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামির
    এছাড়া সরকারের আরও বেশ কয়েকজন উচ্চপর্যায়ের সদস্য রয়েছেন এই তালিকায়।

তুরস্ক অভিযোগ করেছে, গাজায় ইসরায়েলের হামলা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের শামিল। একইসঙ্গে গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণবাহী ফ্লোটিলার সরবরাহ আটকে দেওয়ার ঘটনাকেও অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঘোষণার পরই তুরস্কের সিদ্ধান্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছে ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী গিদন সা’এক বিবৃতিতে বলেন,
“প্রেসিডেন্ট এরদোয়ান বিচারব্যবস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন। তুরস্কে তিনি সাংবাদিক, বিচারক ও মেয়রদের দমন করতেই আদালতকে হাতিয়ার বানিয়েছেন। এটি কোনো আইনি পদক্ষেপ নয়, বরং রাজনৈতিক প্রচারণা।”

উল্লেখ্য, ইসরায়েল-গাজা যুদ্ধ শুরুর পর থেকেই প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান প্রকাশ্যে ইসরায়েলের কঠোর সমালোচনা করে আসছেন। তিনি গাজায় চলমান হামলাকে একাধিকবার ‘গণহত্যা’ ও ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে অভিহিত করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নেতানিয়াহুসহ ৩৭ ইসরায়েলি শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৫

featured Image

গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তার সরকারের ৩৭ জন শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

শুক্রবার (৭ নভেম্বর) দেশটির বৃহত্তম শহর ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন বিষয়টি নিশ্চিত করেছে।

নেতানিয়াহুর পাশাপাশি যেসব ইসরায়েলি নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—

  • ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ

  • জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর

  • স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামির
    এছাড়া সরকারের আরও বেশ কয়েকজন উচ্চপর্যায়ের সদস্য রয়েছেন এই তালিকায়।

তুরস্ক অভিযোগ করেছে, গাজায় ইসরায়েলের হামলা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের শামিল। একইসঙ্গে গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণবাহী ফ্লোটিলার সরবরাহ আটকে দেওয়ার ঘটনাকেও অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঘোষণার পরই তুরস্কের সিদ্ধান্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছে ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী গিদন সা’এক বিবৃতিতে বলেন,
“প্রেসিডেন্ট এরদোয়ান বিচারব্যবস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন। তুরস্কে তিনি সাংবাদিক, বিচারক ও মেয়রদের দমন করতেই আদালতকে হাতিয়ার বানিয়েছেন। এটি কোনো আইনি পদক্ষেপ নয়, বরং রাজনৈতিক প্রচারণা।”

উল্লেখ্য, ইসরায়েল-গাজা যুদ্ধ শুরুর পর থেকেই প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান প্রকাশ্যে ইসরায়েলের কঠোর সমালোচনা করে আসছেন। তিনি গাজায় চলমান হামলাকে একাধিকবার ‘গণহত্যা’ ও ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে অভিহিত করেছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত