নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

তিন দফা দাবিতে রোববার থেকে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

তিন দফা দাবি আদায় ও পুলিশের হামলার প্রতিবাদে আগামী রোববার (০৯ নভেম্বর) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে—এ ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী সহকারী শিক্ষকরা।

শনিবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার সকালে সহকারী শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। বিকেলে তারা শাহবাগে অবস্থান নিতে গেলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন শিক্ষক গুরুতর আহত হন।

মো. শামছুদ্দীন মাসুদ বলেন, “বেশিরভাগ শিক্ষক বুলেট এবং সাউন্ড গ্রেনেডের ক্লিংকারে আহত হয়েছেন। শতাধিক শিক্ষক এখনো অবস্থান করছেন। পুলিশ পাঁচজন শিক্ষককে আটক করে শাহবাগ থানায় নিয়ে গেছে।”

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো—
✅ ১০ম গ্রেডে বেতন নির্ধারণ
✅ ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যা সমাধান
✅ শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা

শিক্ষক সমিতির নেতারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

তিন দফা দাবিতে রোববার থেকে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৫

featured Image

তিন দফা দাবি আদায় ও পুলিশের হামলার প্রতিবাদে আগামী রোববার (০৯ নভেম্বর) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে—এ ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী সহকারী শিক্ষকরা।

শনিবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার সকালে সহকারী শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। বিকেলে তারা শাহবাগে অবস্থান নিতে গেলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন শিক্ষক গুরুতর আহত হন।

মো. শামছুদ্দীন মাসুদ বলেন, “বেশিরভাগ শিক্ষক বুলেট এবং সাউন্ড গ্রেনেডের ক্লিংকারে আহত হয়েছেন। শতাধিক শিক্ষক এখনো অবস্থান করছেন। পুলিশ পাঁচজন শিক্ষককে আটক করে শাহবাগ থানায় নিয়ে গেছে।”

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো—
✅ ১০ম গ্রেডে বেতন নির্ধারণ
✅ ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যা সমাধান
✅ শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা

শিক্ষক সমিতির নেতারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত