নজর বিডি

ডুমুরিয়ায় ব্যাবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

ডুমুরিয়ায় ব্যাবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

“ব্যাবিলনে বীজ—যার সেরা ফলন ঘরে তার” এই স্লোগান সামনে রেখে ডিলার ও রি-ডিলারদের অংশগ্রহণে ডুমুরিয়ায় ব্যাবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় ডুমুরিয়া কমরেড শেখ আব্দুল মজিদ মিলনায়তনে ব্যাবিলন কোম্পানি লিমিটেডের আয়োজনে এই সম্মেলন হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলার মেসার্স কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী মোঃ মনিরুজ্জামান সরদার। প্রধান অতিথি ছিলেন ব্যাবিলন কোম্পানি লিমিটেডের যশোর বিভাগের সেলস ম্যানেজার মোঃ জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, টেরিটোরি ম্যানেজার মোঃ সোহেল রানা, মার্কেটিং অফিসার মাসুম বিল্লাহ এবং উপজেলা ফিল্ড অফিসার শেখ মাহমুদ।

সম্মেলনে ব্যাবসায়ীদের মধ্যে বক্তব্য দেন—মোঃ কামরুল ইসলাম সরদার, সঞ্জিদ গাইন, গাজী নাসির উদ্দিন, মিলন মণ্ডল, নুরুজ্জামান গাজী, লিংকন মোহিত, মোঃ আবুল হোসেন, হুমায়ূন শেখ, সোহেল রানা, বিষ্টু প্রিয় দাশ, সৈয়দ সাইফুল, তুষার কান্তি ঢালী, মোঃ সোহেল হোসেন, সুমন মণ্ডল, সৈয়দ ইমন, জাকির হাসান, মোঃ নজরুল ইসলাম, মোঃ তুষার কান্তি বালা, রনোজিত সরদার ও মোঃ সোহেল প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যথাযথভাবে বীজ প্রস্তুত ও ব্যবহার করলে ধানের ফলন বহুগুণ বৃদ্ধি পায়। তিনি হাইব্রিড ধান বীজ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন—

  • বীজ ভিজানোর আগে ৩০–৪০ মিনিট রোদে গরম করে ছায়ায় ঠান্ডা করতে হবে

  • নির্মল নলকূপের পানিতে সাধারণত ২৪ ঘণ্টা ভিজিয়ে রাখতে হয়

  • শীতকালে কখনও কখনও ৭২ ঘণ্টাও লাগতে পারে

  • ১২ ঘণ্টার বেশি ভিজালে পানি পরিবর্তন করতে হবে

  • প্রচণ্ড ঠান্ডা পুকুরের পানি ব্যবহার পরিহার করতে হবে

তিনি আরও বলেন, ব্যাবিলনের হাইব্রিড ধান—যুবরাজ, ব্যাবিলন-২, ব্যাবিলন-৩, ব্যাবিলন সুপার প্রজাতির ফলন বেশি, ঝরঝরে ভাত, খেতে সুস্বাদু, চাল মাঝারি মোটা, ধান ঝরে পড়ে না এবং শীষে চিটাও কম হয়। সঠিক ব্যবস্থাপনায় একর প্রতি ১১০–১২০ মণ পর্যন্ত বোরো ধানের ফলন পাওয়া সম্ভব, এবং বীজের জীবনকাল ১৩০–১৩৫ দিন।

সম্মেলনে অংশগ্রহণকারী ব্যাবসায়ীরা বাজার সম্প্রসারণ, মান নিয়ন্ত্রণ ও কৃষকদের কাছে নির্ভরযোগ্য বীজ পৌঁছে দেওয়ার বিষয়ে মতবিনিময় করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় ব্যাবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত