নজর বিডি

আলহাজ্ব মোহাম্মদ তাহের আলী স্মৃতি ফাউন্ডেশন উদ্বোধন অনুষ্ঠিত

রাজধানীর উত্তরার কসাইবাড়ি হোটেল আমির’স–এ আলহাজ্ব মোহাম্মদ তাহের আলী স্মৃতি ফাউন্ডেশন–এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানে কয়েকশত বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আনু। এছাড়া ফাউন্ডেশনের সহ-সভাপতি মো: ইখতিয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক শারমীন আক্তার উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও দেওয়ান পাড়া কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান মো: নাজিম উদ্দিন, এবং দক্ষিণখান থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক হাজী মো: শাহজালাল

উদ্বোধনী অনুষ্ঠানে উদয়ন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ডলি জহুর বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে তাহের আলীর জীবদ্দশায় তার মানবিক কাজ ও সাধারণ মানুষের জন্য দানকৃত সম্পত্তি এবং তার গুণাবলি তুলে ধরা হয়। অসহায় শিক্ষার্থীদের বেতন নিজ পকেট থেকে পরিশোধের বিষয়টি আজো মানুষকে অনুপ্রাণিত করে।

ভবিষ্যতে তার নামে ফাউন্ডেশনের মাধ্যমে উপবৃত্তি প্রদানের প্রতিশ্রুতি সম্পর্কেও বক্তব্য রাখেন বক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের কার্যক্রম, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আলহাজ্ব মোহাম্মদ তাহের আলী স্মৃতি ফাউন্ডেশন উদ্বোধন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

featured Image

রাজধানীর উত্তরার কসাইবাড়ি হোটেল আমির’স–এ আলহাজ্ব মোহাম্মদ তাহের আলী স্মৃতি ফাউন্ডেশন–এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানে কয়েকশত বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আনু। এছাড়া ফাউন্ডেশনের সহ-সভাপতি মো: ইখতিয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক শারমীন আক্তার উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও দেওয়ান পাড়া কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান মো: নাজিম উদ্দিন, এবং দক্ষিণখান থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক হাজী মো: শাহজালাল

উদ্বোধনী অনুষ্ঠানে উদয়ন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ডলি জহুর বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে তাহের আলীর জীবদ্দশায় তার মানবিক কাজ ও সাধারণ মানুষের জন্য দানকৃত সম্পত্তি এবং তার গুণাবলি তুলে ধরা হয়। অসহায় শিক্ষার্থীদের বেতন নিজ পকেট থেকে পরিশোধের বিষয়টি আজো মানুষকে অনুপ্রাণিত করে।

ভবিষ্যতে তার নামে ফাউন্ডেশনের মাধ্যমে উপবৃত্তি প্রদানের প্রতিশ্রুতি সম্পর্কেও বক্তব্য রাখেন বক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের কার্যক্রম, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত