ঢাকা - বনানী - মহাখালীপরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি ইউনিট...নিজস্ব প্রতিবেদক,ঢাকারাজধানীর মহাখালীর পাশে কড়াইল বস্তিতে লাগা আগুন ক্রমেই দাউ দাউ করে ছড়িয়ে পড়ছে। বস্তির ঘিঞ্জি পরিবেশ এবং টিন-কাঠের ঘরগুলো পাশাপাশি অবস্থান করায় মুহূর্তেই আগুন বড় এলাকা জুড়ে ছড়িয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি ইউনিট উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূচনা হয়। ঘটনাস্থলে চরম পানি সংকট থাকায় অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নেভাতে মারাত্মক বাধার মুখে পড়ছেন। ফলে আগুন আরও ছড়িয়ে পড়ছে এবং বহু ঘর সম্পূর্ণ পুড়ে যাচ্ছে।
এদিকে, ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিরাপদ স্থানে যেতে বলা হচ্ছে। ফায়ার সার্ভিস ও পুলিশ কাউকে বস্তির দিকে এগোতে দিচ্ছে না, যাতে উদ্ধারকাজে বিঘ্ন না ঘটে এবং কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যায়।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন