পোস্টে তিনি উল্লেখ করেন, তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য—“এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়”—এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে সরকারের অবস্থান কী, সে বিষয়ে তিনি স্পষ্ট করেন যে তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে সরকারের কোনো বাধা নেই।
শফিকুল আলম তার পোস্টে আরও উল্লেখ করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে নিজের ফেসবুক পেজে তারেক রহমান বলেন, মায়ের অসুস্থতার সময়ে দেশে ফিরে তার পাশে থাকার আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক বাস্তবতা ও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তার পক্ষে একক সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তিনি উল্লেখ করেন, “রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালেই স্বদেশ প্রত্যাবর্তনে আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমরা আশাবাদী।”

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন