নজর বিডি

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনে কেসিসিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খুলনা (০৪ ডিসেম্বর)

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনে (কেসিসি) প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক মো. মোখতার আহমেদ।

সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহিদ হওয়া মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা-বোন এবং জুলাই ২০২৪-এ আত্মদানকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সভায় ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগর ভবন, কেসিসির অধীন সব স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ আইল্যান্ড ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হবে। নগর ভবন, প্রশাসক ভবন, খালিশপুর শাখা অফিস, বীর বাঙালি ভাস্কর্য ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জিত করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজয় দিবসে শিশুদের বিনোদনের জন্য খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক এবং গল্লামারীর লিনিয়ার পার্ক সারাদিন বিনামূল্যে উন্মুক্ত থাকবে। সকাল ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত, মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি–সমৃদ্ধি কামনায় দোয়া করা হবে।

বিকাল সাড়ে ৩টায় জেলা স্টেডিয়ামে কেসিসি একাদশ ও জেলা প্রশাসক একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলামসহ বিভিন্ন শাখা প্রধান উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনে কেসিসিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত