নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

উত্তর জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

উত্তর জাপানের হোক্কাইডো উপকূলে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থা উপকূলীয় এলাকায় তিন মিটার পর্যন্ত সুনামি ঢেউয়ের সতর্কতা জারি করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট ৯ সেকেন্ডে ঘটে। এর উৎপত্তিস্থল ছিল ৩২ মাইল গভীরে, ৪১° উত্তর অক্ষাংশ ও ১৪২.৩° পূর্ব দ্রাঘিমায় হোক্কাইডোর উপকূলের বাইরে।

গত ৯ নভেম্বরও একই অঞ্চলে ৬.৯ মাত্রার ভূমিকম্প ঘটে, যার ফলে কয়েক ঘণ্টার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্প–প্রবণ দেশগুলোর মধ্যে একটি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উত্তর জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

উত্তর জাপানের হোক্কাইডো উপকূলে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থা উপকূলীয় এলাকায় তিন মিটার পর্যন্ত সুনামি ঢেউয়ের সতর্কতা জারি করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট ৯ সেকেন্ডে ঘটে। এর উৎপত্তিস্থল ছিল ৩২ মাইল গভীরে, ৪১° উত্তর অক্ষাংশ ও ১৪২.৩° পূর্ব দ্রাঘিমায় হোক্কাইডোর উপকূলের বাইরে।

গত ৯ নভেম্বরও একই অঞ্চলে ৬.৯ মাত্রার ভূমিকম্প ঘটে, যার ফলে কয়েক ঘণ্টার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্প–প্রবণ দেশগুলোর মধ্যে একটি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত