সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের বহুল অনুসারী ফেসবুক পেজটি সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা...নিজস্ব প্রতিবেদকশুক্রবার রাত থেকে তার প্রায় ২২ লাখ অনুসারীর পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
এর আগে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। ওই ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা বাংলাদেশের দুটি শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার–এর কার্যালয়সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচীতে ভাঙচুর চালায়।
ঘটনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে একাধিক উস্কানিমূলক স্ট্যাটাস দেন বলে অভিযোগ ওঠে। এসব পোস্ট প্রকাশের পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এরপর শুক্রবার রাত থেকে হঠাৎ করেই তার ফেসবুক পেজটি অদৃশ্য হয়ে যায়। এ বিষয়ে এখন পর্যন্ত মেটা বা ইলিয়াস হোসেনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন