নজর বিডি
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৭, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের কৃষ্ণসাগর তীরবর্তী অন্যতম গুরুত্বপূর্ণ ওডেসা বন্দরে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। শুক্রবার সন্ধ্যায় চালানো এই শক্তিশালী হামলায় অন্তত ৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওডেসার বন্দর অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, ওডেসার তিনটি প্রধান বন্দরের মধ্যে 'পিভদেন্নি' নামক বন্দরটিতে এই ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

উল্লেখ্য, ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনের শস্য রপ্তানির প্রধান কেন্দ্র এই ওডেসা ও তার বন্দরগুলোকে লক্ষ্য করে বারবার হামলা চালিয়েছে মস্কো। সম্প্রতি এই হামলার মাত্রা আরও বেড়েছে। গত বৃহস্পতিবারও ওডেসার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করে দেয় রুশ সেনারা, যার ফলে মলদোভা ও রোমানিয়ার সঙ্গে ওডেসার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সূত্র: রয়টার্স

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৭, আহত ১৫

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের কৃষ্ণসাগর তীরবর্তী অন্যতম গুরুত্বপূর্ণ ওডেসা বন্দরে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। শুক্রবার সন্ধ্যায় চালানো এই শক্তিশালী হামলায় অন্তত ৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওডেসার বন্দর অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, ওডেসার তিনটি প্রধান বন্দরের মধ্যে 'পিভদেন্নি' নামক বন্দরটিতে এই ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

উল্লেখ্য, ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনের শস্য রপ্তানির প্রধান কেন্দ্র এই ওডেসা ও তার বন্দরগুলোকে লক্ষ্য করে বারবার হামলা চালিয়েছে মস্কো। সম্প্রতি এই হামলার মাত্রা আরও বেড়েছে। গত বৃহস্পতিবারও ওডেসার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করে দেয় রুশ সেনারা, যার ফলে মলদোভা ও রোমানিয়ার সঙ্গে ওডেসার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সূত্র: রয়টার্স

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত