২৪ ডিসেম্বর ২০২৫, নজরবিডি ডেস্ক
প্রতিবারের মতো এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দেশি ও বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নুরুল হাসান সোহানের নেতৃত্বে এবারের আসরে ট্রফি পুনরুদ্ধারের লক্ষ্য তাদের।
শক্তিশালী ব্যাটিং লাইনআপ: রংপুরের টপ অর্ডারে থাকছেন লিটন দাস ও তাওহিদ হৃদয়ের মতো দেশি তারকা এবং ডেভিড মালান ও খাজা নাফের মতো বিধ্বংসী বিদেশি ব্যাটাররা। লিটন দাস বর্তমানে দারুণ ফর্মে আছেন, যা দলের জন্য বড় স্বস্তির কারণ। মিডল অর্ডারে অধিনায়ক সোহান ও মোহাম্মদ আখলাকের পাশাপাশি লোয়ার-মিডল অর্ডারে থাকছে খুশদিল শাহ, ফাহিম আশরাফ ও ইফতিখার আহমেদের মতো ‘পাওয়ার হিটার’দের সমাহার। ব্যাটিংয়ের গভীরতা বাড়াতে রংপুর মূলত বিদেশি শক্তির ওপরই বেশি ভরসা রাখছে।
বোলিংয়ে দেশি শক্তির জয়জয়কার: ব্যাটিংয়ে বিদেশিদের প্রাধান্য থাকলেও বোলিংয়ে রংপুরের মূল ভরসা দেশি ক্রিকেটাররা। দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। গতির ঝড় তুলতে থাকছেন তরুণ তুর্কি নাহিদ রানা। স্পিন বিভাগে গত আসরের চমক আলিস আল ইসলামের পাশাপাশি থাকছেন সুফিয়ান মুকিম ও কাইল মায়ার্স। অলরাউন্ডার হিসেবে মায়ার্স, ফাহিম আশরাফ এবং ইফতিখার আহমেদরা বল হাতেও বড় ভূমিকা রাখতে পারবেন।
১০ বিদেশি ও ‘মধুর সমস্যা’: এবারের আসরের জন্য আগেভাগেই ১০ জন মানসম্পন্ন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে রংপুর। বিসিবির নিয়ম অনুযায়ী একাদশে সর্বোচ্চ চারজন বিদেশি খেলতে পারবেন। ফলে কাদের খেলানো হবে তা নিয়ে টিম ম্যানেজমেন্টকে কিছুটা ‘মধুর সমস্যায়’ পড়তে হতে পারে। মূলত শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজের কারণে ইফতিখার ও খুশদিলকে কয়েকদিন না পাওয়ার সম্ভাবনা থাকায় আগেভাগেই পর্যাপ্ত বিকল্প নিশ্চিত করে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিপিএল মিশন: আগামী ২৭ ডিসেম্বর বিপিএল উপলক্ষে সিলেটে যাবে রংপুর রাইডার্স। ২৯ ডিসেম্বর নবাগত চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের শিরোপা জয়ের অভিযান।
নুরুল হাসান সোহান (অধিনায়ক), লিটন দাস, তাওহিদ হৃদয়, ইফতেখার হোসেন ইফতি, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মাহমুদউল্লাহ রিয়াদ, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান, মেহেদি হাসান সোহাগ, রাকিবুল হাসান, আব্দুল হালিম। বিদেশি: ডেভিড মালান, খাজা নাফে, এমিলিও গে, মোহাম্মদ আখলাক, সুফিয়ান মুকিম, আকিফ জাভেদ, কাইল মায়ার্স, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন