নজর বিডি
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন: দগ্ধ হয়ে ১৬ জনের মৃত্যু

 ২৯ ডিসেম্বর ২০২৫, নজরবিডি ডেস্ক।

ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন বয়োবৃদ্ধ প্রাণ হারিয়েছেন এবং দগ্ধ অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্দোনেশীয় বার্তাসংস্থা 'অন্তরা নিউজ' ও 'রয়টার্স' জানায়, রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে মানাদো শহরের 'পান্তি ওয়ের্ধা দামাই' (Panti Werdha Damai) নামক বৃদ্ধাশ্রমে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা বাসিন্দারা আটকা পড়েন।

 মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলু জানান, বৃদ্ধাশ্রমের বাসিন্দারা শারীরিক ও বয়সজনিত কারণে অত্যন্ত দুর্বল হওয়ায় তারা দ্রুত ভবন থেকে বের হতে পারেননি। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের উদ্ধার করে পার্শ্ববর্তী পেরমাতা বুন্দা ও মানাদো সিটি আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়েছে।

 মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান জানিয়েছেন, আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ ও ফরেনসিক দল ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। নিহতদের পরিচয় শনাক্তের জন্য মরদেহগুলো বর্তমানে ভায়াঙ্কারা হাসপাতালে রাখা হয়েছে।

ইন্দোনেশীয় সংবাদমাধ্যম 'মেট্রো টিভি'র প্রকাশিত ফুটেজে দেখা গেছে, আগুনের ভয়াবহতায় পুরো ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং স্থানীয়রা অসহায়ভাবে বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা করছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন: দগ্ধ হয়ে ১৬ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

 ২৯ ডিসেম্বর ২০২৫, নজরবিডি ডেস্ক।

ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন বয়োবৃদ্ধ প্রাণ হারিয়েছেন এবং দগ্ধ অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্দোনেশীয় বার্তাসংস্থা 'অন্তরা নিউজ' ও 'রয়টার্স' জানায়, রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে মানাদো শহরের 'পান্তি ওয়ের্ধা দামাই' (Panti Werdha Damai) নামক বৃদ্ধাশ্রমে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা বাসিন্দারা আটকা পড়েন।

 মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলু জানান, বৃদ্ধাশ্রমের বাসিন্দারা শারীরিক ও বয়সজনিত কারণে অত্যন্ত দুর্বল হওয়ায় তারা দ্রুত ভবন থেকে বের হতে পারেননি। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের উদ্ধার করে পার্শ্ববর্তী পেরমাতা বুন্দা ও মানাদো সিটি আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়েছে।

 মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান জানিয়েছেন, আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ ও ফরেনসিক দল ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। নিহতদের পরিচয় শনাক্তের জন্য মরদেহগুলো বর্তমানে ভায়াঙ্কারা হাসপাতালে রাখা হয়েছে।

ইন্দোনেশীয় সংবাদমাধ্যম 'মেট্রো টিভি'র প্রকাশিত ফুটেজে দেখা গেছে, আগুনের ভয়াবহতায় পুরো ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং স্থানীয়রা অসহায়ভাবে বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা করছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত