নজর বিডি

জকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, উপস্থিতি প্রায় ৬৫ শতাংশ

বাংলাদেশ 

জকসু নির্বাচন

প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়    জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ। মঙ্গলবার (আজ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জকসু নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ। একই সঙ্গে তিনি ভোট গণনা শুরুর ঘোষণা দেন। [caption id="attachment_19463" align="aligncenter" width="528"] জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, ভোট গণনা শুরু[/caption] ভোট গণনার প্রক্রিয়া সম্পর্কে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, ভোট গণনার আগে ব্যালট পেপারগুলো ম্যানুয়ালি স্ক্রিনিং করা হবে। ব্যালটে ক্রস চিহ্ন ছাড়া অন্য কোনো চিহ্ন পাওয়া গেলে সংশ্লিষ্ট পদের ভোট বাতিল হিসেবে গণ্য হবে। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৩৯টি ভোটকেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় পার হলেও কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। ওই ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা হয়। ভোটগ্রহণ শেষে সব কেন্দ্রের ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামের নিয়ন্ত্রণকক্ষে আনা হয়। ভোট গণনার পুরো প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্থাপিত এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জকসুর ২১টি পদে ১৫৭ জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদে ৩৩ জন—মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন প্রার্থী চূড়ান্ত তালিকায় রয়েছেন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৬৫ জন। চারটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এগুলো হলো—
  • ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’,
  • ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’,
  • বাম জোট–সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’,
  • জাতীয় ছাত্রশক্তি–সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।
এ ছাড়া বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে অংশ নিয়েছেন। গুরুত্বপূর্ণ তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন—
  • ভিপি পদে ১২ জন,
  • জিএস পদে ৯ জন,
  • এজিএস পদে ৮ জন প্রার্থী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, উপস্থিতি প্রায় ৬৫ শতাংশ

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত