নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সামরিক সহযোগিতার ওপর গুরুত্ব

  নজরবিডি, ৮ জানুয়ারি ২০২৬

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী শেখ আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আল-সালেম আল সাবাহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বৃদ্ধি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এবং প্রতিরক্ষা মন্ত্রী বন্ধুপ্রতিম দুই রাষ্ট্রের দীর্ঘদিনের সুসম্পর্ক এবং প্রতিরক্ষা খাতে একে অপরকে সহযোগিতার ক্ষেত্রগুলো আরও প্রশস্ত করার বিষয়ে একমত পোষণ করেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী।

উল্লেখ্য, কুয়েত পুনর্গঠন ও নিরাপত্তা রক্ষায় দীর্ঘ সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা 'অপারেশন কুয়েত পুনর্গঠন' (OKR)-এর আওতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। এই বৈঠক সেই সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সামরিক সহযোগিতার ওপর গুরুত্ব

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

  নজরবিডি, ৮ জানুয়ারি ২০২৬

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী শেখ আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আল-সালেম আল সাবাহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বৃদ্ধি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এবং প্রতিরক্ষা মন্ত্রী বন্ধুপ্রতিম দুই রাষ্ট্রের দীর্ঘদিনের সুসম্পর্ক এবং প্রতিরক্ষা খাতে একে অপরকে সহযোগিতার ক্ষেত্রগুলো আরও প্রশস্ত করার বিষয়ে একমত পোষণ করেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী।

উল্লেখ্য, কুয়েত পুনর্গঠন ও নিরাপত্তা রক্ষায় দীর্ঘ সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা 'অপারেশন কুয়েত পুনর্গঠন' (OKR)-এর আওতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। এই বৈঠক সেই সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত