ডিআইজি মহোদয়ের গোপালগঞ্জ জেলা সফরকে কেন্দ্র করে পুলিশ লাইন্সের ড্রিল শেডে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ এবং সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার, ফোর্স সদস্য ও সিভিল স্টাফগণ তাঁদের পেশাগত সীমাবদ্ধতা, মাঠপর্যায়ের সমস্যা, সুযোগ-সুবিধা বৃদ্ধি সংক্রান্ত দাবি এবং সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন। ডিআইজি মহোদয় মনোযোগ সহকারে সকল বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
বক্তব্যের শুরুতে ডিআইজি রেজাউল করিম মল্লিক মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি নির্বাচনী পরিবেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলার সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন।
বিশেষ কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি ঢাকা রেঞ্জ রেজাউল করিম মল্লিক। সভায় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, ডেপুটি ডিরেক্টর (এনএসআই), উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, অতিরিক্ত পুলিশ সুপার (র্যাব), গোপালগঞ্জে কর্মরত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা পুলিশের সকল কর্মকর্তা এবং থানার সকল অফিসার ইনচার্জগণ।
নিরাপত্তা সমন্বয় সভায় ডিআইজি মহোদয় আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণের বন্ধু হিসেবে সততা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন