নজর বিডি
প্রকাশ : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনায় রেখে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।

প্রতিবেদনে বলা হয়, ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশন ছাড়াও খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে থাকা সব সহকারী হাইকমিশন থেকে কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করা হচ্ছে।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনসহ সংশ্লিষ্ট সব দপ্তর স্বাভাবিকভাবে খোলা থাকবে এবং নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ মাত্র।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ভারতের এমন সিদ্ধান্ত কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনায় রেখে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।

প্রতিবেদনে বলা হয়, ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশন ছাড়াও খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে থাকা সব সহকারী হাইকমিশন থেকে কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করা হচ্ছে।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনসহ সংশ্লিষ্ট সব দপ্তর স্বাভাবিকভাবে খোলা থাকবে এবং নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ মাত্র।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ভারতের এমন সিদ্ধান্ত কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত