ঢাকা, রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আবুধাবী ডায়ালগ (Abu Dhabi Dialogue – ADD) ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সংলাপের দ্বিতীয় দিনের উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ করে তিনি মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন। পাশাপাশি তিনি সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাতাইজেশন মন্ত্রী ড. আব্দুর রহমান আব্দুল মান্নান আল আওয়ারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেন।
আবুধাবী ডায়ালগে বক্তব্যকালে ড. আসিফ নজরুল এই প্ল্যাটফর্মকে নিরাপদ, সুশৃঙ্খল ও নৈতিক শ্রম অভিবাসনের জন্য একটি কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম প্রেরণকারী দেশ। প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের উন্নয়ন ও গন্তব্য দেশগুলোর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে এখনও অনেক কর্মী শোষণ ও অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন, যা প্রেরণকারী ও গ্রহণকারী দেশগুলোর যৌথ উদ্যোগের মাধ্যমে সমাধান করা সম্ভব।

তিনি সরকারের সাম্প্রতিক উদ্যোগ তুলে ধরে বলেন, ১০০ শতাংশ ডিজিটাল ওভারসিজ এমপ্লয়মেন্ট পোর্টাল চালু, প্রি-ডিপার্চার সহায়তা জোরদার, দক্ষতা প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং প্রতারণামূলক নিয়োগের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে শ্রম অভিবাসন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করা হচ্ছে।
মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে ড. আসিফ নজরুল দণ্ডপ্রাপ্ত ২১২ জন বাংলাদেশি প্রবাসীর প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শনের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণ বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। তিনি বলেন, ভিসা সীমিতকরণ নীতির কারণে আমিরাতে বাংলাদেশি শ্রমিক প্রবাহ কমে এসেছে এবং প্রবাসীরা নানা ভিসা সমস্যায় পড়ছেন। এ অবস্থায় ফ্যামিলি ভিসা, নাবিক ভিসা ও ট্রান্সফার ভিসাসহ সব ধরনের ভিসা জটিলতা নিরসনে সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে ৩১ জানুয়ারি তিনি পাকিস্তানের ফেডারেল মন্ত্রী চৌধুরী সালিক হোসাইন এবং ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্সের সচিব হ্যান্স লিও ক্যাকডাকের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে শ্রম অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, নৈতিক নিয়োগ ও অভিবাসী কল্যাণে অভিজ্ঞতা বিনিময় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি দুবাইয়ের InterContinental Dubai Festival City-এ আবুধাবী ডায়ালগের অষ্টম মন্ত্রী পর্যায়ের সভা উদ্বোধন করা হয়। এতে ১৭টি সদস্য দেশের প্রতিনিধি, সিনিয়র কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এবারের আসরে প্রথমবারের মতো ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) লেবার সেন্টারের প্রতিনিধিরাও যুক্ত হন।
বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ নৈতিক নিয়োগ, অভিবাসী সুরক্ষা, দক্ষতার স্বীকৃতি এবং গন্তব্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা জোরদারের মাধ্যমে প্রবাসী কর্মীদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন