নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

ভারতের ওপর শুল্ক নামিয়ে ১৮% করলেন ট্রাম্প, ধন্যবাদ মোদির

ভারতের ওপর নির্ধারিত বাণিজ্যশুল্ক ৫০ শতাংশ থেকে ১৮ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘদিনের বাণিজ্যিক স্নায়ুযুদ্ধের অবসান ঘটিয়ে ভারতের ওপর আরোপিত আমদানি শুল্ক এক লাফে ৩২ শতাংশ কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান তিনি। এর ফলে ভারতীয় পণ্যের ওপর কার্যকর শুল্ক ৫০ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১৮ শতাংশে।

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করতে এবং বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল আমদানিতে রাজি হয়েছেন।

চুক্তির অংশ হিসেবে ভারত আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫০০ বিলিয়ন ডলার সমমূল্যের জ্বালানি, প্রযুক্তি, কৃষি পণ্য এবং কয়লা কেনার প্রতিশ্রুতি দিয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, ভারতও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর থেকে বিভিন্ন বাণিজ্যিক বাধা ও শুল্ক দূর করতে সম্মত হয়েছে।

২০২৫ সালে ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারতের ওপর প্রথমে ২০ শতাংশ এবং পরে রুশ তেল কেনার অভিযোগে আরও ২৫ শতাংশ 'শাস্তিমূলক' শুল্ক আরোপ করেছিলেন। এর ফলে ভারতীয় পণ্যের জন্য মার্কিন বাজার প্রায় রুদ্ধ হয়ে পড়েছিল। সাম্প্রতিক এই সমঝোতাকে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের এক বিশাল জয় হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) লিখেছেন:

"আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলে খুব ভালো লাগল। 'মেড ইন ইন্ডিয়া' পণ্যের ওপর শুল্ক ১৮ শতাংশে নামিয়ে আনায় ১৪০ কোটি ভারতীয়র পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। দুই বড় গণতন্ত্র যখন একসঙ্গে কাজ করে, তখন তা বিশ্ব অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ভারতের ওপর শুল্ক নামিয়ে ১৮% করলেন ট্রাম্প, ধন্যবাদ মোদির

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত