নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় রাশিয়ার স্মরণকালের ভয়াবহ হামলা

ইউক্রেনের ৫টি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ব্যাপক আকারে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। গত চার বছরের যুদ্ধের ইতিহাসে দেশটির জ্বালানি অবকাঠামোতে এটিই সবচেয়ে বড় হামলা বলে দাবি করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। মূলত পাঁচটি অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে এই বিশাল অভিযান চালানো হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক টেলিগ্রাম বার্তায় হামলার ভয়াবহ চিত্র তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্যমতে:  কমপক্ষে ৪৫০টি বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করা হয়েছে। ৭০টি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। ইউক্রেনের বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ‘ডিটেক’-এর অন্তত ১০ জন কর্মচারী আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, সোমবার কিয়েভে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে-র ঝটিকা সফরের প্রতিক্রিয়া হিসেবেই রাশিয়া এই ব্যাপক আক্রমণ চালিয়েছে। ন্যাটো প্রধান ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে কিয়েভ সফর করেছিলেন।

বর্তমানে ইউক্রেনে হাড়কাঁপানো শীত চলছে। জেলেনস্কি জানান, দেশের তাপমাত্রা এখন মাইনাস ১৬ থেকে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই চরম ঠান্ডার মধ্যে সাধারণ মানুষকে বিদ্যুৎহীন রেখে ভোগান্তি ও আতঙ্ক সৃষ্টি করতেই পুতিন সরকার এই কৌশল নিয়েছে।”

এমন এক সময়ে এই হামলা হলো যখন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় রাশিয়ার স্মরণকালের ভয়াবহ হামলা

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইউক্রেনের ৫টি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ব্যাপক আকারে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। গত চার বছরের যুদ্ধের ইতিহাসে দেশটির জ্বালানি অবকাঠামোতে এটিই সবচেয়ে বড় হামলা বলে দাবি করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। মূলত পাঁচটি অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে এই বিশাল অভিযান চালানো হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক টেলিগ্রাম বার্তায় হামলার ভয়াবহ চিত্র তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্যমতে:  কমপক্ষে ৪৫০টি বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করা হয়েছে। ৭০টি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। ইউক্রেনের বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ‘ডিটেক’-এর অন্তত ১০ জন কর্মচারী আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, সোমবার কিয়েভে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে-র ঝটিকা সফরের প্রতিক্রিয়া হিসেবেই রাশিয়া এই ব্যাপক আক্রমণ চালিয়েছে। ন্যাটো প্রধান ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে কিয়েভ সফর করেছিলেন।

বর্তমানে ইউক্রেনে হাড়কাঁপানো শীত চলছে। জেলেনস্কি জানান, দেশের তাপমাত্রা এখন মাইনাস ১৬ থেকে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই চরম ঠান্ডার মধ্যে সাধারণ মানুষকে বিদ্যুৎহীন রেখে ভোগান্তি ও আতঙ্ক সৃষ্টি করতেই পুতিন সরকার এই কৌশল নিয়েছে।”

এমন এক সময়ে এই হামলা হলো যখন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত