নজর বিডি
প্রকাশ : রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির জয়ে ইতালির অভিনন্দন, সব পক্ষকে নিয়ে কাজ করার আহ্বান

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তায় বলা হয়, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানিয়েছে ইতালি। একই সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বাংলাদেশের সব রাজনৈতিক পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে দেশটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়। বার্তায় বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ইতালি সরকার আনন্দিত।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে, “নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি-কে আন্তরিক শুভেচ্ছা। আমরা আশা করি, বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সকল রাজনৈতিক দল একত্রে কাজ করবে।”

এছাড়া, ইতালীয় সরকার বাংলাদেশের সঙ্গে আগামী দিনে ফলপ্রসূ সংলাপ এবং দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিএনপির জয়ে ইতালির অভিনন্দন, সব পক্ষকে নিয়ে কাজ করার আহ্বান

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তায় বলা হয়, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানিয়েছে ইতালি। একই সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বাংলাদেশের সব রাজনৈতিক পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে দেশটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়। বার্তায় বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ইতালি সরকার আনন্দিত।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে, “নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি-কে আন্তরিক শুভেচ্ছা। আমরা আশা করি, বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সকল রাজনৈতিক দল একত্রে কাজ করবে।”

এছাড়া, ইতালীয় সরকার বাংলাদেশের সঙ্গে আগামী দিনে ফলপ্রসূ সংলাপ এবং দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত