নজর বিডি
প্রকাশ : রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ভাজন্দী সরকারি খালে অবৈধ ১০ ইঞ্চি ইটের দেয়াল ভেঙে দিল প্রশাসন

সরকারি খালের ভেতরে অবৈধভাবে নির্মিত ১০ ইঞ্চি পুরু ইটের দেয়াল উচ্ছেদ করেছে প্রশাসনস্পেশাল করসপন্ডেন্ট - মো: ছিরু মিয়া    গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকায় ভাজন্দী সরকারি খালের ভেতরে অবৈধভাবে নির্মিত ১০ ইঞ্চি পুরু ইটের দেয়াল উচ্ছেদ করেছে প্রশাসন। রবিবার (২২ ফেব্রুয়ারী) সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুল হাসনাতের নির্দেশনায় পরিচালিত অভিযানে দিগনগর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। [caption id="attachment_22647" align="aligncenter" width="300"] ছবি: সংগ্রহীত[/caption] জানা যায়, দীর্ঘদিন ধরে খালের একটি অংশ দখল করে ইটের স্থায়ী দেয়াল নির্মাণ করা হয়, যার ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় আশপাশের জমি ও বসতবাড়িতে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দেয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রশাসন উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয়। অভিযান পরিচালনায় দিগনগর ইউনিয়ন ভূমি অফিসের লোকবল সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় দিগনগর ইউনিয়ন পরিষদ–এর গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। উপস্থিত জনবল দেয়ালটি ভেঙে খালের দখলমুক্ত অংশ পুনরুদ্ধার করেন। ভূমি অফিস সূত্রে জানা গেছে, সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে। কেউ সরকারি সম্পত্তি দখল বা স্থাপনা নির্মাণের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খাল দখলমুক্ত হওয়ায় পানি চলাচল স্বাভাবিক হবে এবং ভবিষ্যতে জলাবদ্ধতার ঝুঁকি কমবে। তারা সরকারি খাল ও জলাশয় রক্ষায় প্রশাসনের ধারাবাহিক নজরদারি কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ভাজন্দী সরকারি খালে অবৈধ ১০ ইঞ্চি ইটের দেয়াল ভেঙে দিল প্রশাসন

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
সরকারি খালের ভেতরে অবৈধভাবে নির্মিত ১০ ইঞ্চি পুরু ইটের দেয়াল উচ্ছেদ করেছে প্রশাসনস্পেশাল করসপন্ডেন্ট - মো: ছিরু মিয়া    গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকায় ভাজন্দী সরকারি খালের ভেতরে অবৈধভাবে নির্মিত ১০ ইঞ্চি পুরু ইটের দেয়াল উচ্ছেদ করেছে প্রশাসন। রবিবার (২২ ফেব্রুয়ারী) সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুল হাসনাতের নির্দেশনায় পরিচালিত অভিযানে দিগনগর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। [caption id="attachment_22647" align="aligncenter" width="300"] ছবি: সংগ্রহীত[/caption] জানা যায়, দীর্ঘদিন ধরে খালের একটি অংশ দখল করে ইটের স্থায়ী দেয়াল নির্মাণ করা হয়, যার ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় আশপাশের জমি ও বসতবাড়িতে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দেয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রশাসন উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয়। অভিযান পরিচালনায় দিগনগর ইউনিয়ন ভূমি অফিসের লোকবল সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় দিগনগর ইউনিয়ন পরিষদ–এর গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। উপস্থিত জনবল দেয়ালটি ভেঙে খালের দখলমুক্ত অংশ পুনরুদ্ধার করেন। ভূমি অফিস সূত্রে জানা গেছে, সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে। কেউ সরকারি সম্পত্তি দখল বা স্থাপনা নির্মাণের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খাল দখলমুক্ত হওয়ায় পানি চলাচল স্বাভাবিক হবে এবং ভবিষ্যতে জলাবদ্ধতার ঝুঁকি কমবে। তারা সরকারি খাল ও জলাশয় রক্ষায় প্রশাসনের ধারাবাহিক নজরদারি কামনা করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত