সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে আসেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছান।
সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানগণ। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে এসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী তার নির্ধারিত চেম্বারে দাপ্তরিক কাজ শুরু করেন। দিনের কার্যসূচি অনুযায়ী, তিনি লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র্যাংক ব্যাজ’ পরিয়ে দেন।
র্যাংক ব্যাজ প্রদান ও প্রধানমন্ত্রীর এই প্রথম অফিসকালীন সময়ে উপস্থিত ছিলেন: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন