নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

কিউবায় অনুপ্রবেশকারী মার্কিন স্পিডবোটে কোস্টগার্ডের গুলি, নিহত ৪

জলসীমায় বিনা অনুমতিতে প্রবেশকারী একটি মার্কিন স্পিডবোড-কে লক্ষ্য করে গুলি করেছে কিউবার কোস্টাগার্ড। এতে চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ জন

আন্তর্জাতিক ডেস্ক

কিউবার জলসীমায় বিনা অনুমতিতে প্রবেশ করা একটি মার্কিন স্পিডবোটকে লক্ষ্য করে দেশটির কোস্টগার্ডের গুলিবর্ষণে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন, যাদের মধ্যে কিউবার কোস্টগার্ডের একজন কমান্ডারও রয়েছেন। গত মঙ্গলবার কিউবা উপকূলে এই সংঘাতের ঘটনা ঘটে।

কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিবন্ধিত স্পিডবোটটি তাদের জলসীমায় প্রবেশের পর সেটিকে থামার নির্দেশ দেয় কোস্টগার্ড। তবে আরোহীরা নির্দেশ অমান্য করে কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে কোস্টগার্ড পাল্টা গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্পিডবোটটি একটি অসামরিক নৌযান ছিল। এতে থাকা আরোহীরা সবাই কিউবার নাগরিক এবং দীর্ঘদিন ধরে ফ্লোরিডায় বসবাস করছেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, তারা কিউবা থেকে তাদের আত্মীয়-স্বজনদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সেখানে যাচ্ছিলেন।

দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা কিউবায় বর্তমানে খাদ্য, জ্বালানি ও বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এই সংকট আরও ঘনীভূত হয়েছে। উন্নত জীবনের আশায় সমুদ্রপথে কিউবানদের যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর প্রবণতা গত কয়েক দশকে কয়েক গুণ বেড়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কিউবায় অনুপ্রবেশকারী মার্কিন স্পিডবোটে কোস্টগার্ডের গুলি, নিহত ৪

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জলসীমায় বিনা অনুমতিতে প্রবেশকারী একটি মার্কিন স্পিডবোড-কে লক্ষ্য করে গুলি করেছে কিউবার কোস্টাগার্ড। এতে চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ জন

আন্তর্জাতিক ডেস্ক

কিউবার জলসীমায় বিনা অনুমতিতে প্রবেশ করা একটি মার্কিন স্পিডবোটকে লক্ষ্য করে দেশটির কোস্টগার্ডের গুলিবর্ষণে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন, যাদের মধ্যে কিউবার কোস্টগার্ডের একজন কমান্ডারও রয়েছেন। গত মঙ্গলবার কিউবা উপকূলে এই সংঘাতের ঘটনা ঘটে।

কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিবন্ধিত স্পিডবোটটি তাদের জলসীমায় প্রবেশের পর সেটিকে থামার নির্দেশ দেয় কোস্টগার্ড। তবে আরোহীরা নির্দেশ অমান্য করে কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে কোস্টগার্ড পাল্টা গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্পিডবোটটি একটি অসামরিক নৌযান ছিল। এতে থাকা আরোহীরা সবাই কিউবার নাগরিক এবং দীর্ঘদিন ধরে ফ্লোরিডায় বসবাস করছেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, তারা কিউবা থেকে তাদের আত্মীয়-স্বজনদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সেখানে যাচ্ছিলেন।

দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা কিউবায় বর্তমানে খাদ্য, জ্বালানি ও বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এই সংকট আরও ঘনীভূত হয়েছে। উন্নত জীবনের আশায় সমুদ্রপথে কিউবানদের যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর প্রবণতা গত কয়েক দশকে কয়েক গুণ বেড়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত