নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা

পাক-আফগান সীমান্তের ডুরান্ড লাইনে পাকিস্তানের সেনাচৌকিতে হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। ‘অপারেশন গজব-লিল হক’ সেই যুদ্ধেরই অংশ।

আন্তর্জাতিক ডেস্ক 

পাক-আফগান সীমান্তের ডুরান্ড লাইনে পাকিস্তানের সেনাচৌকিতে আফগান বাহিনীর ভয়াবহ হামলার পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গজব-লিল হক’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই ঘোষণা দিয়ে বলেন, “আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আপনাদের সঙ্গে আমাদের কেবল যুদ্ধ হবে।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, শুক্রবার রাত ৩টা ৪৫ মিনিট থেকে পাকিস্তান বিমান বাহিনী (PAF) এবং সেনাবাহিনী যৌথভাবে এই অভিযান শুরু করেছে। অভিযানের প্রধান লক্ষ্যবস্তুগুলো হলো:

আফগানিস্তানের রাজধানী কাবুল, পাকতিয়া এবং কান্দাহার প্রদেশের সামরিক স্থাপনা।

ইতিমধ্যেই ২৭টি আফগান সেনাচৌকি ধ্বংস এবং ৯টি চৌকি দখল করেছে পাকিস্তান আর্মি।

হামলায় আফগান সেনাবাহিনীর ২টি হেডকোয়ার্টার, ৩টি ব্রিজ হেডকোয়ার্টার, এবং ৮০টিরও বেশি ট্যাংক ধ্বংসের দাবি করা হয়েছে।

গত ২১ ফেব্রুয়ারি পাকিস্তান বিমান বাহিনী টিটিপি (তেহরিক-ই তালেবান পাকিস্তান) লক্ষ্য করে বোমা বর্ষণ করলে ৮০ জনের বেশি মানুষ নিহত হয়। এর প্রতিশোধ নিতে গত বৃহস্পতিবার রাতে ডুরান্ড লাইনে পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় আফগান বাহিনী।

আফগান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ দাবি করেন, তারা নাইট ভিশন এবং লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছেন এবং পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান এই পাল্টা যুদ্ধ শুরু করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত