ইতিহাসের পাতায় নাম লিখলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। গতকাল (বৃহস্পতিবার) বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরল এক ডাবলের কীর্তি গড়লেন।
স্পোর্টস ডেস্ক
জিম্বাবুয়ের ক্রিকেটের পোস্টার বয় সিকান্দার রাজা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন।
গতকাল (বৃহস্পতিবার) চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট ম্যাচে এই বিরল কৃতিত্ব অর্জন করেন তিনি।
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ১৫ রান করার সাথে সাথেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রান পূর্ণ করেন রাজা। এর আগে তাঁর ঝুলিতে ছিল ১০০-এর বেশি উইকেট। এর ফলে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩ হাজার রান এবং ১০০ উইকেটের মালিক হওয়ার 'বিরল ডাবল' অর্জন করলেন তিনি।
২৫৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে অধিনায়ক রাজার ব্যাট থেকে আসে ২১ বলে ৩১ রান (২টি চার ও ২টি ছক্কা)। ১৪তম ওভারে অক্ষর প্যাটেলকে বাউন্ডারি মেরে তিনি ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। ১৩২ ম্যাচে রাজার বর্তমান পরিসংখ্যান: ৩০১৬ রান এবং ১০৪ উইকেট।
রাজার আগে এই কীর্তি গড়েছিলেন কেবল মালয়েশিয়ার বীরান্দীপ সিং। ১১১ ম্যাচে তাঁর সংগ্রহ ৩১৮০ রান ও ১০৯ উইকেট। রাজা জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলকও পার করেছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন