দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্র বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে বিধ্বস্ত হয়েছে দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানোতে পরিপূর্ণ একটি সামরিক
আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে একটি টাকাভর্তি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যার এই দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
বলিভিয়ার সেনাবাহিনী পরিচালিত একটি হারকিউলিস সি-১৩০ কার্গো বিমান সান্তা ক্রুজ থেকে নতুন ছাপানো নোট নিয়ে রাজধানী সংলগ্ন এল আলতো বিমানবন্দরের দিকে যাচ্ছিল। অবতরণের আগ মুহূর্তে বিমানটি রানওয়ে থেকে বিচ্যুত হয়ে পাশের একটি ব্যস্ত মহাসড়কের ওপর আছড়ে পড়ে। এতে অন্তত ১৫টি যানবাহন দুমড়ে-মুচড়ে যায় এবং বিমানটিতে আগুন ধরে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচুর বলিভিয়ান নোট কুড়াতে ভিড় জমিয়েছেন স্থানীয় জনতা। তবে বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এপিনোজা জানিয়েছেন, এই নোটগুলো আপাতত কোনো কাজে আসবে না। কারণ নোটগুলোতে কোনো সিরিয়াল নম্বর বসানো হয়নি। সিরিয়াল নম্বর বসানোর জন্যই নোটগুলো কেন্দ্রীয় ব্যাংকে নেওয়া হচ্ছিল।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন