আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ওপর ‘সবচেয়ে তীব্র হামলা’ চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মঙ্গলবার (১০ মার্চ) পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যুদ্ধের দশম দিনে আজ এই হামলা চালানো হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, গত ২৪ ঘণ্টায় ইরান সবচেয়ে কম অস্ত্র ব্যবহার করেছে এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা প্রায় ৯০ শতাংশ কমে গেছে।
সংবাদ সম্মেলনে মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন জানান, যৌথ বাহিনীর প্রধান লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করা, নৌবাহিনীকে দুর্বল করা এবং ভবিষ্যতে মার্কিন স্বার্থে আঘাত হানার ক্ষমতা খর্ব করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই যুদ্ধে অংশ নেওয়া নিহত মার্কিন সেনাদের প্রতিও শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানে।
প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ‘পারমাণবিক ব্ল্যাকমেইলিং’ মেনে নেবে না এবং হরমুজ প্রণালিতে তেল সরবরাহ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে ২০ গুণ বেশি শক্তিতে আঘাত করা হবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতার আহত হওয়ার খবর নিয়ে তিনি কোনো মন্তব্য না করলেও সাফ জানিয়ে দেন, এই যুদ্ধ কতদিন চলবে তা নির্ভর করছে প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন