ইরাকে বিধ্বস্ত হওয়া মার্কিন সামরিক বাহিনীর কেসি-১৩৫ (KC-135) জ্বালানি সরবরাহকারী বিমানের নিখোঁজ দুই ক্রু সদস্যের মৃত্যু নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর ফলে ওই বিমানে থাকা ৬ ক্রু সদস্যের সবাই প্রাণ হারালেন।
শুক্রবার (১৩ মার্চ) সেন্টকম এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতদের 'আমেরিকান হিরো' আখ্যা দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি যুদ্ধের ভয়াবহতা উল্লেখ করে বলেন, "যুদ্ধ মানেই নরক। গতকালের এই বিধ্বস্তের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।"
বৃহস্পতিবার পশ্চিম ইরাকে মাঝআকাশে অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষের ফলে কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কারটি বিধ্বস্ত হয়। সংঘর্ষে লিপ্ত অপর বিমানটি ইসরায়েলের এবং সেটি ক্ষতিগ্রস্ত অবস্থায় বেন গুরিয়ন বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। সেন্টকম জানিয়েছে, কোনো শত্রুপক্ষের হামলায় নয়, বরং এটি একটি দুর্ঘটনা। তবে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ‘দ্য ইসলামিক রেজিস্ট্যান্স’ বিমানটি ভূপাতিত করার দাবি করলেও কোনো প্রমাণ দিতে পারেনি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, "আমরা আগামী সপ্তাহে তাদের (ইরান) ওপর খুব কঠোর আঘাত হানতে যাচ্ছি।" ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে ইরানি জনগণ একদিন তাদের সরকারের বিরুদ্ধে জেগে উঠবে।
শুক্রবার ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করার পর পুরো ইসরায়েল জুড়ে সতর্কতা জারি করেছে দেশটির সামরিক বাহিনী। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধ বর্তমানে তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে, যাতে এখন পর্যন্ত ১,৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন