ইরানের বিস্ফোরকবাহী ড্রোন হামলায় বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার মধ্যরাতে বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে ড্রোনের আঘাতে এই বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এই ঘটনার পর নিরাপত্তার স্বার্থে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে পরবর্তী সময়সূচি জেনে নেওয়ার অনুরোধ করা হয়েছে।
বিশ্বের অন্যতম ট্রানজিট হাব হিসেবে পরিচিত এই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন