নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৬ মার্চ ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোয় আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম-সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমে ইরান যুদ্ধ নিয়ে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে আমিরাতের পুলিশ। গতকাল রাজধানী আবুধাবি-সহ দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের।

আন্তর্জাতিক ডেস্ক 

সংযুক্ত আরব আমিরাতে ইরান যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফরমে গুজব এবং ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

গতকাল রোববার রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসের দপ্তর থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান এবং নেপালের নাগরিকরা রয়েছেন।

 গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা ভুয়া ভিডিও কন্টেন্ট এবং তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যে তারা এসব কাজ করছিলেন।

 গত কয়েক দিন ধরে ডিজিটাল প্ল্যাটফমরগুলোতে কড়া নজরদারির পর এই গ্রেপ্তার অভিযান চালানো হয়।

আমিরাতের আইন অনুযায়ী, গুজব ও ভুয়া তথ্য ছড়ানো প্রমাণিত হলে সর্বনিম্ন ১ বছর কারাদণ্ড এবং ১ লাখ দিরহাম জরিমানার বিধান রয়েছে।

অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস সরকারি সংবাদমাধ্যম ওয়াম নিউজকে জানান, "গ্রেপ্তারকৃতরা তাদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কৃত্রিম ভিডিও আপলোড করতেন। এ ধরনের কর্মকাণ্ড শুধু সামাজিক স্থিতিশীলতা নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও বড় হুমকি।" আটককৃতদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র: এএফপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোয় আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যম-সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমে ইরান যুদ্ধ নিয়ে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে আমিরাতের পুলিশ। গতকাল রাজধানী আবুধাবি-সহ দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের।

আন্তর্জাতিক ডেস্ক 

সংযুক্ত আরব আমিরাতে ইরান যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফরমে গুজব এবং ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

গতকাল রোববার রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসের দপ্তর থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান এবং নেপালের নাগরিকরা রয়েছেন।

 গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা ভুয়া ভিডিও কন্টেন্ট এবং তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যে তারা এসব কাজ করছিলেন।

 গত কয়েক দিন ধরে ডিজিটাল প্ল্যাটফমরগুলোতে কড়া নজরদারির পর এই গ্রেপ্তার অভিযান চালানো হয়।

আমিরাতের আইন অনুযায়ী, গুজব ও ভুয়া তথ্য ছড়ানো প্রমাণিত হলে সর্বনিম্ন ১ বছর কারাদণ্ড এবং ১ লাখ দিরহাম জরিমানার বিধান রয়েছে।

অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস সরকারি সংবাদমাধ্যম ওয়াম নিউজকে জানান, "গ্রেপ্তারকৃতরা তাদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কৃত্রিম ভিডিও আপলোড করতেন। এ ধরনের কর্মকাণ্ড শুধু সামাজিক স্থিতিশীলতা নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও বড় হুমকি।" আটককৃতদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র: এএফপি

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত