নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

মার্কিন হামলায় ইরানের ত্রাণবাহী বেসামরিক বিমান বিধ্বস্ত

ইরানের মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয়েছে একটি বেসামরিক বিমান। দেশটির সরকারি সংবাদমাধ্যমে যুদ্ধ পরিস্থিতিতে নয়াদিল্লিতে ত্রাণ সংগ্রহে যাওয়ার আগে হামলার শিকার হয় ইরানি বিমান পরিষেবা সংস্থা মাহান এয়ার-এর বিমানটি।

নতুন উত্তেজনার আশঙ্কা

ইরানের মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় মাহান এয়ার-এর একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তেহরানের দাবি, বিমানটি ভারত থেকে ১১ টন মানবিক সাহায্য (ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও খাদ্য) সংগ্রহের উদ্দেশ্যে নয়া দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীকে দায়ী করেছে। এক বিবৃতিতে তেহরান জানিয়েছে, একটি পরিকল্পিত মানবিক মিশনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল নীতিমালার চরম লঙ্ঘন।

অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে যে ইরান তাদের বাণিজ্যিক ফ্লাইটগুলোকে ব্যবহার করে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে। তবে পশ্চিমা সংবাদমাধ্যমের স্যাটেলাইট চিত্রে বিধ্বস্ত বিমানটিকে সাধারণ পণ্যবাহী বিমান হিসেবেই দেখা গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলায় ১৬-১৭টি বাণিজ্যিক বিমান ধ্বংস হয়েছিল। চলমান এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় বাণিজ্যিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। প্রসঙ্গত, গত ১৮ মার্চ ভারত ইরানকে প্রথম মানবিক সহায়তা পাঠিয়েছিল, যা দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মার্কিন হামলায় ইরানের ত্রাণবাহী বেসামরিক বিমান বিধ্বস্ত

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

ইরানের মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয়েছে একটি বেসামরিক বিমান। দেশটির সরকারি সংবাদমাধ্যমে যুদ্ধ পরিস্থিতিতে নয়াদিল্লিতে ত্রাণ সংগ্রহে যাওয়ার আগে হামলার শিকার হয় ইরানি বিমান পরিষেবা সংস্থা মাহান এয়ার-এর বিমানটি।

নতুন উত্তেজনার আশঙ্কা

ইরানের মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় মাহান এয়ার-এর একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তেহরানের দাবি, বিমানটি ভারত থেকে ১১ টন মানবিক সাহায্য (ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও খাদ্য) সংগ্রহের উদ্দেশ্যে নয়া দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীকে দায়ী করেছে। এক বিবৃতিতে তেহরান জানিয়েছে, একটি পরিকল্পিত মানবিক মিশনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল নীতিমালার চরম লঙ্ঘন।

অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে যে ইরান তাদের বাণিজ্যিক ফ্লাইটগুলোকে ব্যবহার করে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে। তবে পশ্চিমা সংবাদমাধ্যমের স্যাটেলাইট চিত্রে বিধ্বস্ত বিমানটিকে সাধারণ পণ্যবাহী বিমান হিসেবেই দেখা গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলায় ১৬-১৭টি বাণিজ্যিক বিমান ধ্বংস হয়েছিল। চলমান এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় বাণিজ্যিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। প্রসঙ্গত, গত ১৮ মার্চ ভারত ইরানকে প্রথম মানবিক সহায়তা পাঠিয়েছিল, যা দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত