নজর বিডি

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সৌজন্য সাক্ষাৎ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত কেভিন কেলি দুই দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তিনি বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার প্রক্রিয়াসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আইজিপির সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও সংস্কারের লক্ষ্যে গৃহীত বহুমুখী উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আয়ারল্যান্ড সরকারের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

উক্ত বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সৌজন্য সাক্ষাৎ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত কেভিন কেলি দুই দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তিনি বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার প্রক্রিয়াসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আইজিপির সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও সংস্কারের লক্ষ্যে গৃহীত বহুমুখী উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আয়ারল্যান্ড সরকারের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

উক্ত বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত