নজর বিডি

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মানুষের কল্যাণে নিরলস পরিশ্রমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত টানা ১৬ ঘণ্টা অফিসিয়াল কর্মকাণ্ড ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি এই নজির স্থাপন করেন।

প্রধানমন্ত্রী

দেশের মানুষের কল্যাণে নিরলস পরিশ্রমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত টানা ১৬ ঘণ্টা দাপ্তরিক কর্মকাণ্ড ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি এই নজির স্থাপন করেন।

বৃহস্পতিবার সকাল ঠিক ৯টায় সচিবালয়ে নিজ দপ্তরে আসার মাধ্যম প্রধানমন্ত্রীর দিনের কাজ শুরু হয়। সেখানে তিনি দিনভর গুরুত্বপূর্ণ ফাইল পর্যালোচনা, উচ্চপর্যায়ের বৈঠক ও বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে ব্যস্ত সময় পার করেন।

সচিবালয়ের কাজ শেষ করে বিকেল সাড়ে তিনটায় তিনি যোগ দেন জাতীয় সংসদের অধিবেশনে। সংসদ অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনা ও জনমুখী সিদ্ধান্ত গ্রহণে রাত ৮টা পর্যন্ত তার সক্রিয় উপস্থিতি ছিল লক্ষণীয়।

অধিবেশন শেষেও প্রধানমন্ত্রীর কর্মসূচি থেমে থাকেনি। রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ে শুরু হয় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক। দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনার পর রাত ১১টা ৩০ মিনিটে বৈঠকটি শেষ হয়। এরপরও প্রধানমন্ত্রী পুনরায় সংসদ সচিবালয়ে নিজের দপ্তরে ফিরে পেন্ডিং দাপ্তরিক কাজগুলো সম্পন্ন করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত টানা অফিস করেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “দৈনিক ১২ থেকে ১৪ ঘণ্টা অফিস করা প্রধানমন্ত্রীর নিয়মিত রুটিন। তবে বৃহস্পতিবার সেই কর্মঘণ্টা প্রায় ১৬ ঘণ্টা ছুঁয়েছে। দেশবাসীর কল্যাণে ক্লান্তিহীন কাজ করার এই স্পৃহা আগামীর জন্য বিশেষ বার্তা বহন করে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত