নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’: চরম হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত কিংবা দাবি মেনে নেওয়া না হলে ইরানে আজকেই একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যেতে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প

ইরানের ওপর চলমান উত্তেজনার মধ্যেই চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত মেনে নেওয়া না হলে ইরানে আজই একটি ‘আস্ত সভ্যতা বিলীন’ হয়ে যেতে পারে বলে হুমকি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (০৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই কঠোর বার্তা দেন ট্রাম্প। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাম্পের পোস্টে কী ছিল? ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘‘আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যাবে; যা আর কোনোদিন ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, তবে সম্ভবত এটি হতে চলেছে।’’ পোস্টের শেষে রহস্যময় ভঙ্গিতে তিনি যোগ করেন, ‘‘কে জানে কী হয়?’’

তেহরানকে যুক্তরাষ্ট্রের শর্তগুলো মেনে নেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। এই আল্টিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি এমন মন্তব্য করলেন। তবে আল্টিমেটাম পার হলে যুক্তরাষ্ট্র ঠিক কী ধরণের সামরিক ব্যবস্থা নেবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে ট্রাম্প বলেছিলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের গুরুত্বপূর্ণ সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে শক্তিশালী বোমা হামলা চালিয়ে দেশটিকে ‘পাথর যুগে’ পাঠিয়ে দিতে পারে।

বর্তমানে এই আল্টিমেটামকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এবং আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’: চরম হুঁশিয়ারি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত কিংবা দাবি মেনে নেওয়া না হলে ইরানে আজকেই একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যেতে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প

ইরানের ওপর চলমান উত্তেজনার মধ্যেই চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত মেনে নেওয়া না হলে ইরানে আজই একটি ‘আস্ত সভ্যতা বিলীন’ হয়ে যেতে পারে বলে হুমকি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (০৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই কঠোর বার্তা দেন ট্রাম্প। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাম্পের পোস্টে কী ছিল? ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘‘আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যাবে; যা আর কোনোদিন ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, তবে সম্ভবত এটি হতে চলেছে।’’ পোস্টের শেষে রহস্যময় ভঙ্গিতে তিনি যোগ করেন, ‘‘কে জানে কী হয়?’’

তেহরানকে যুক্তরাষ্ট্রের শর্তগুলো মেনে নেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। এই আল্টিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি এমন মন্তব্য করলেন। তবে আল্টিমেটাম পার হলে যুক্তরাষ্ট্র ঠিক কী ধরণের সামরিক ব্যবস্থা নেবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে ট্রাম্প বলেছিলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের গুরুত্বপূর্ণ সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে শক্তিশালী বোমা হামলা চালিয়ে দেশটিকে ‘পাথর যুগে’ পাঠিয়ে দিতে পারে।

বর্তমানে এই আল্টিমেটামকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এবং আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত