নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ

ফরিদপুরে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৪৩ বছর বয়সী এক বিধবা নারীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ফরিদপুর

এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল (বৃহস্পতিবার) এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ফরিদপুর পৌরসভার বাসিন্দা এবং পেশায় গৃহকর্মী। প্রতিবেশী সুজন শেখ (৩৫) তাকে সরকারি ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে উপজেলা পরিষদে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করেন। পরে কৌশলে শহরের গোয়ালচামট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে জোরপূর্বক ধ*র্ষণ করা হয়।

ঘটনার পর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী নারী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস) সেন্টারে চারদিন চিকিৎসা নেন। হাসপাতালের ছাড়পত্রেও যৌন নির্যাতনের প্রাথমিক প্রমাণ মিলেছে। চিকিৎসা শেষে গত ৬ এপ্রিল বাড়ি ফিরে তিনি মঙ্গলবার থানায় মামলা করেন।

অভিযুক্ত সুজন শেখ শহরের পশ্চিম আলীপুর এলাকার মৃত হালিম শেখের ছেলে। স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিদের সাথে তার সখ্যতা রয়েছে বলে জানা গেছে। তবে তিনি ধর্ষণের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে ওই নারীর সাথে তার কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়েছিল, কিন্তু কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্ত সুজন শেখকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত