নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখ থেকে মুকসুদপুর স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আগামী ১৪ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতি শুরু করছে ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলো।

দীর্ঘদিন ধরে এ স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই প্রত্যাশা পূরণ হওয়ায় এলাকায় স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।

এ উদ্যোগ বাস্তবায়নে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার প্রচেষ্টা ও উদ্যোগের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ রেলওয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করে।

এ বিষয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, মুকসুদপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু করা। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ বিষয়ে কাজ করা হয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিনেই এই সেবা চালু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

রেলস্টেশনে ট্রেন থামা শুরু হলে মুকসুদপুর থেকে ঢাকা, খুলনা ও বেনাপোলগামী যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। এতে সময় ও ব্যয় দুটোই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এতদিন সড়কপথে পণ্য পরিবহনে সময় ও খরচ বেশি হতো। এখন রেলসেবা চালু হলে ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে।

অন্যদিকে শিক্ষার্থীদের মতে, আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি তাদের জন্য নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের সুযোগ তৈরি করবে। বিশেষ করে দূরপাল্লার যাতায়াতে এটি বড় ধরনের স্বস্তি এনে দেবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পহেলা বৈশাখ থেকে মুকসুদপুর স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আগামী ১৪ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতি শুরু করছে ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলো।

দীর্ঘদিন ধরে এ স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই প্রত্যাশা পূরণ হওয়ায় এলাকায় স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।

এ উদ্যোগ বাস্তবায়নে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার প্রচেষ্টা ও উদ্যোগের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ রেলওয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করে।

এ বিষয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, মুকসুদপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু করা। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ বিষয়ে কাজ করা হয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিনেই এই সেবা চালু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

রেলস্টেশনে ট্রেন থামা শুরু হলে মুকসুদপুর থেকে ঢাকা, খুলনা ও বেনাপোলগামী যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। এতে সময় ও ব্যয় দুটোই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এতদিন সড়কপথে পণ্য পরিবহনে সময় ও খরচ বেশি হতো। এখন রেলসেবা চালু হলে ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে।

অন্যদিকে শিক্ষার্থীদের মতে, আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি তাদের জন্য নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের সুযোগ তৈরি করবে। বিশেষ করে দূরপাল্লার যাতায়াতে এটি বড় ধরনের স্বস্তি এনে দেবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত